ইরাকের সাবেক স্বৈরশাসক সাদ্দামের ফাঁসি কার্যকর


৩০ ডিসেম্বর : ইরাকের সাবেক একনায়ক সাদ্দামকে মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ে আজ ভোরে ফাঁসি দেয়া হয়েছে
৷ ইরাকের উপপররাষ্ট্রমন্ত্রী লবিদ আবাওয়ি সাদ্দামের ফাঁসি কার্যকরী হবার কথা ঘোষণা করে বলেছেন, আজ ভোরে ইরাকের বিচার বিভাগের প্রধানসহ সাতজন পদস্থ ইরাকী কর্মকর্তার উপস্থিতিতে সাদ্দামের ফাঁসি কার্যকরী করা হয় ৷ তার লাশ অজ্ঞাত স্থানে দাফন করা হবে ৷ সাদ্দামকে এমন সময় ফাঁসি দেয়া হলো যখন তাঁর মূল অপরাধগুলোর বিচার শুরু করা হয় নি
সাদ্দাম ১৯৮০ সালে আমেরিকা ও পাশ্চাত্যের সহায়তায় ইরানে আগ্রাসন চালান এবং লক্ষাধিক ইরানী তরুণ ও যুবক এ আগ্রাসনে শহীদ হয়
৷ সাদ্দাম ইরান ও এমনকি ইরাকী জনগণের বিরুদ্ধেও প্রাণঘাতি রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছেন ৷ ৯০'র দশকে সাদ্দাম ইরাকের শিয়া মুসলমানসহ সুন্নী সমপ্রদায়ভুক্ত কুর্দী মুসলমানদের অভ্যুত্থান দমনের নামে লক্ষ লক্ষ ইরাকী শিয়া ও কূর্দী মুসলমানকেও হত্যা করেছেন ৷ গত পাঁচই নভেম্বর ইরাকের আদালত ৮০'র দশকে বাগদাদের উত্তরে দুজাইল গ্রামে ১৪৮ জন ইরাকীকে হত্যার দায়ে সাদ্দামকে মৃত্যুদন্ড দেয় এবং গত মঙ্গলবার ঐ রায়ের বিরুদ্ধে আপীল আবেদন নাকচ করে সাদ্দামের মৃত্যুদন্ডাদেশ বহাল রাখে ৷ ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মুয়াফ্ফাক্ব আর রুবায়ী জানিয়েছেন ফাঁসির মঞ্চে নেয়ার পর সাদ্দাম অত্যন্ত বিমর্ষ হয়ে পড়েছিলেন৷ এদিকে দুজাইলে গণহত্যার দায়ে সাদ্দামের সত্‍ভাই বারজান আল তিকরিতি ও ইরাকের সাবেক বিপ্লবী আদালতের প্রধান আওয়াদ আল বান্দারেরও মৃত্যুদন্ড কার্যকরী করা হয়েছে বলে যে খবর প্রকাশিত হয়েছে ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাসহ অন্য কয়েকজন ইরাকী কর্মকর্তা তা অস্বীকার করেছেন ৷ তারা বলেছেন, এ দুই জনের ফাঁসি ঈদুল আজহার সপ্তাহব্যাপী ছুটির পর কার্যকরী করা হবে

 


 

 সাদ্দামের ফাঁসিতে ইরাকীদের মধ্যে আনন্দের জোয়ার : বিশ্ব অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া

 

 ৩০ ডিসেম্বর : বিভিন্ন বার্তা সংস্থা ও গণমাধ্যমের খবরে জানা গেছে, সাদ্দামের ফাঁসি কার্যকর হবার খবর শোনার পর ইরাকের অনেকেই আনন্দ উল্লাস প্রকাশ করেছে ৷ বিপুল সংখ্যক ইরাকী রাস্তায় নেমে এসে আনন্দ প্রকাশ করে এবং অনেকেই মিষ্টি ও শরবত বিলিয়ে একে অপরকে অভিনন্দন জানায় ৷ ইরাকের প্রধানমন্ত্রী নূরী আল মালিকী সাদ্দামের ফাঁসি কার্যকর হবার ঘটনাকে তার দেশে ব্যক্তিকেন্দ্রীক একনায়কতন্ত্রের অবসান বলে অভিহিত করেছেন ৷ তবে মালিকী সাদ্দামের বাথ পার্টির কর্মীদের ষড়যন্ত্রের ব্যাপারে ইরাকীদের সাবধান থাকার আহ্বান জানিয়ে বলেন, সাদ্দাম ষড়যন্ত্রের মাধ্যমে ইরাকের ক্ষমতা দখল করেছিলেন৷ তিনি সাদ্দামের বিচার অনুষ্ঠানকে আইনানুগ বলে অভিহিত করে বলেন, সাদ্দাম ও তার সহযোগীদেরকে নিজের সমর্থনে বক্তব্য রাখার সুযোগ দেয়া হয়েছে ৷
ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র মোঃ আলি হোসাইনী সাদ্দামের ফাঁসি কার্যকর হবার খবরে সন্তোষ প্রকাশ করে বলেছেন, এর ফলে সাদ্দামের গণহত্যার শিকার হাজার হাজার ইরাকী, ইরানী ও কুয়েতী নাগরিকের পরিবারবর্গ খুশী হয়েছে ৷ তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, অপরাধীদের শাস্তির সুযোগ নিয়ে কেউ যেন ধর্মীয় ও জাতিগত দাঙ্গা সৃষ্টি করতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে ৷ হোসাইনী আরো জানান, সরকার ইরানের বিরুদ্ধে সাদ্দামের অপরাধী তত্‍পরতাগুলোর বিচার করবে বলে তেহরান প্রত্যাশা করছে ৷ সাদ্দামের ফাঁসি হবার খবরে ইরাকী ও কুয়েতীদের মতো ইরানীরা খুশী হলেও তাদের নেতৃস্থানীয় অনেকেই বলছেন, সাদ্দামের বিচার হলেও তার অপরাধের শরীক বা সহযোগী আমেরিকাসহ পাশ্চাত্যের দেশগুলোর কর্মকর্তাদের বিচার না হওয়াটা খুবই দুঃখজনক৷ এখানে উল্লেখ করা যেতে পারে ইরানের বিরুদ্ধে সাদ্দামকে যুদ্ধে লিপ্ত করে আমেরিকা ও বৃটেনসহ ইউরোপের অনেক দেশ সাদ্দামকে রাসায়নিক অস্ত্রসহ বিভিন্ন গণবিধ্বংসী অস্ত্র সরবরাহ করেছিল ৷ কুয়েতের সরকারী নেতৃবৃন্দ ইরাকের স্বৈরশাসক সাদ্দামের ফাঁসির সংবাদে আনন্দ প্রকাশ করেছেন ৷ বৃটেন, আমেরিকা, জাপান ও অস্ট্রেলিয়া সাদ্দামের ফাঁসি কার্যকরী হবার খবরে ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ৷ সাদ্দামকে ফাঁসি দেয়ার ফলে ইরাকে অস্থিতিশীলতা বাড়তে পারে বলে রাশিয়া আশঙ্কা ব্যক্ত করেছে ৷

অন্যদিকে ইরাকের কুফা শহরে একটি গাড়ী বোমা বিস্ফোরণের ঘটনায় অন্ততঃ ৩১ জন ইরাকী নিহত ও ৫৮ জন আহত হয়েছে৷ হতাহতদের অধিকাংশই ছিল শিশু ও নারী । শিয়া মুসলমান অধ্যুষিত এই শহরের একটি বাজারে এই বিস্ফোরণ ঘটে ৷#
 #
 



বাংলাদেশের নির্বাচন কমিশনে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে ১২৪টি আপিল

৩০ ডিসেম্বর : বাংলাদেশে ৯ম জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন পত্র বাতিল হওয়া প্রার্থীদের মধ্য থেকে আজ আপিল করার শেষ দিন প
র্যন্ত মোট ১২৪ জন প্রার্থী আপিল করেছেন ৷ যাদের মধ্যে অধিকাংশ প্রার্থীই ঋণ খেলাপীর অভিযোগে অভিযুক্ত ৷ তবে অনেক ঋণ খেলাপীই টাকার জোরে বা রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাদের মনোনয়ন পত্র বৈধ করে নিয়েছেন বলে অভিযোগ করেছেন কয়েকটি ব্যাংকের শীর্ষস্থানীয় কর্মকর্তারা ৷ বাতিল হওয়া মননোয়ন পত্রের মধ্যে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদের দুর্তির অভিযোগে কারাদন্ড হওয়ায় তার পাঁচটি আসনের মনোনয়ন বাতিল করা হয়েছে৷ অবশ্য এরশাদ আজ সাংবাদিকদের বলেছেন, নির্বাচন কমিশনে তার আপিলকৃত মনোনয়ন বৈধতা পাবে৷ পবিত্র ঈদুল আজহা পালনের জন্য তিনি আজ তার ছেলে সাদ এরশাদকে নিয়ে রংপুরে গেছেন৷ ঈদের পর ঢাকায় ফিরে তিনি নির্বাচনী কার্যক্রম নিয়ে দলীয় নেতা কর্দের সাথে বৈঠক শুরু করবেন বলে তিনি জানান ৷ এদিকে বাতিল হওয়া মনোনয়ন পত্রের বৈধতা চেলেঞ্জ করে ইতোমধ্যেই যারা আপিল করেছেন, আগামী কাল থেকে তাদের শুনানী শুরু হবে এবং তা ২ জানুয়ারী পর্যনত্ম চলবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন ৷ এ সম্পর্কে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মাহফুজুর রহমান বলেছেন, প্রয়োজনে ঈদের দিনেও শুনানী চলবে ৷ আজ বঙ্গভবনে উপদেষ্টাদের বৈঠকের পর তথ্য উপদেষ্টা মাহবুবুল আলম সাংবাদিকদের বলেন, এরশাদের মননোয়নের ব্যপারে সিদ্ধানত্ম নেবে নির্বাচন কমিশন ৷ এ ব্যাপারে কমিশন কি সিদ্ধান্ত নেয় তা দেখে আমরা পরবর্তীতে সিদ্ধান্ত নেব৷ আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে এরশাদের মননোয়ন অবৈধভাবে বাতিল করা হয়েছে ৷ তাই মহাজোট এরশাদের পাশে থেকে তার বিরুদ্ধে সকল ষড়যন্ত্রের মোকাবেলা করবে ৷ #

 



ভারতের মণিপুরে সরকারী চাকরিতে মুসলমানদের জন্য শতকরা ৪ শতাংশ সংরক্ষণ ঘোষণা


৩০ ডিসেম্বর : ভারতের মণিপুরের মুখ্যমন্ত্রী ওকরাং ইবুবু সিং সরকারী চাকরিতে মুসলমানদের জন্য শতকরা ৪ শতাংশ সংরক্ষণের কথা ঘোষণা করেছেন

তিনি আজ বলেছেন, রাজ্যের মোট জনসংখ্যার শতকরা ৭ শতাংশ হচ্ছে মুসলমান
৷ কিন্তু তারা সরকারীর চাকরির গ্রেড-ওয়ান এবং গ্রেড-টুতে মাত্র ২ দশমিক ৫৭ শতাংশ প্রতিনিধিত্ব করছে৷ ইবুবু সিং বলেন, সুবিধা প্রদানের ক্ষেত্রে মুসলমানদের সচ্ছ্বল অংশকে চিহ্নিত করা হবে৷ রাজ্যে শিক্ষার ক্ষেত্রে মুসলমানরা পিছিয়ে রয়েছে বলেও মুখ্যমন্ত্রী তার বক্তব্যে উলেস্নখ করেন৷ এদিকে সামপ্রতিক এক বেসরকারী জরিপে বলা হয়েছে, আটটি হিন্দু প্রধান রাজ্যে মুসলমানরা শিক্ষার দিক থেকে হিন্দুদের পেছনে ফেলে দিয়েছে ৷ সমীক্ষায় দেখা গেছে, কেরল, ছত্রিশগড়, তামিলনাড়ু, মহারাষ্ট্র এমনকি নরেন্দ্র মোদির গুজরাটের মুসলমানদের মধ্যে ৮০ শতাংশ পুরুষ ও ৭০ শতাংশ নারী শিক্ষিত ৷ (কোলকাতা থেকে শফিকুল ইসলাম)
 


 

ইন্দোনেশিয়ায় ফেরীডুবিতে প্রায় ৬০০ জন নিঁখোজ


৩০ ডিসেম্বর: ইন্দোনেশিয়ার
জাভা উপকূলে তুফানের কবলে পড়ে একটি ফেরী ডুবে যাবার ঘটনায় প্রায় ৬০০ জন যাত্রী নিঁখোজ হয়েছে ৷ এ পর্যন্ত ২৬ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে এবং প্রবল ঢেউ ও খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার তত্‍পরতা বাধাগ্রস্ত হচ্ছে বলে ইন্দোনেশিয়ার নৌবাহিনী জানিয়েছে ৷ জাহাজটি কালিমান্তান প্রদেশ থেকে মধ্য যাভায় যাবার পথে মান্দালিকার কাছে ডুবে যায় ৷ তবে জাহাজটি মান্দালিকার কাছে ঠিক কোন যায়গায় ডুবেছে তা এখনও স্পষ্ট হয় নি ৷ জাহাজটিতে ৮৫০ জন যাত্রী ছিল বলে কোনো কোনো সূত্র জানিয়েছে #

 


 

সোমালিয়ার প্রধানমন্ত্রী মোগাদিসুতে প্রবেশ করেছেন


৩০ ডিসেম্বর: আন্তর্জাতিক রেডক্রস জানিয়েছে সোমালিয়ার সামপ্রতিক সংঘর্ষে শত শত ব্যক্তি নিহত এবং হাজার হাজার ব্যক্তি গৃহহারা হয়েছে

জেনেভা থেকে রেডক্রস এই খবর দিয়ে আরো বলেছে, গত দশদিনে সোমালিয়ার সংঘাত ছিল গত এক দশকের মধ্যে সবচেয়ে রক্তাক্ত ৷ রেডক্রস ঐ অঞ্চলে ১২ টন ত্রাণ সামগ্রী পাঠানোর প্রস্তুতি নেয়ার কথাও ঘোষণা করেছে

ওদিকে সোমালিয়ার অন্তবর্তী সরকারের প্রধানমন্ত্রী আলী মোঃ গেদী মোগাদিসুতে প্রবেশ করেছেন
৷ ইথিওপিয়ার সমর্থিত সেনারা মোগাদিসুতে প্রবেশ করার পর মোঃ গেদী একটি সামরিক কনভয়সহ মোগাদিসুতে প্রবেশ করেন ৷ শহরের উত্তরাঞ্চলে শত শত জনতা সোমালিয়ার ভেতরে ইথিওপিয়ার হস্তক্ষেপের প্রতিবাদে মিছিল বের করে এবং তারা ইথিওপিয়ার সেনাদের ট্রাকে পাথর নিক্ষেপ করেছে ৷ দক্ষিণাঞ্চলের কিসমায়ু শহরে আশ্রয় নেয়া ইসলামী কোর্টস নেতারা বলছেন, তাদের ওপর হামলা করা হতে পারে এবং তারা প্রতিরোধ চালিয়ে যাবেন ৷ #

 

 



মাদ্রিদ বিমানবন্দরে সন্দেহভাজন বাস্ক গেরিলাদের হামলায় ৪জন আহত

৩০ ডিসেম্বর: মাদ্রিদ আন্তর্জাতিক বিমানবন্দরে এক গাড়ী বোমা হামলায় দুজন পুলিশসহ অন্ততঃ চারজন আহত হয়েছেন

পুলিশ জানিয়েছে বাস্ক বিচ্ছিন্নতাবাদী সংস্থা ইটার সদস্য পরিচয় দিয়ে এক অজ্ঞাত ব্যক্তি এই হামলা চালানোর দাবী করেছে
৷ বাস্ক গেরিলারা গত মার্চ মাসে যুদ্ধ বিরতির কথা ঘোষণা করেছিল৷ এ হামলা যদি তাদের কাজ হয়ে থাকে তবে যুদ্ধ বিরতির পর বাস্ক গেরিলাদের এটাই প্রথম হামলা #

 


অন্যান্য সংবাদ


 

ভারতে ১৫ টি শিশুর হত্যাকারী সন্দেহে এক ব্যক্তি গ্রেফতার


৩০ ডিসেম্বর: ভারতে ধারাবাহিকভাবে শিশু হত্যায় জড়িত থাকার সন্দেহে দিল্লীতে গ্রেফতার হওয়া এক ব্যক্তি অন্ততঃ ১৫ টি শিশু হত্যা করেছে বলে মনে করা হচ্ছে

স্থানীয় সংবাদসূত্রগুলো জানিয়েছে
, সন্দেহভাজন লোকটি স্বীকার করেছে যে সে শিশুদেরকে খেলনা ও চকলেটের লোভ দেখিয়ে অপহরণে করতো এবং তাদের ওপর যৌণ নির্যাতন চালাতো ৷ নয়াদিল্লীর কাছে নইদা এলাকার লোকেরা একটি বাড়ীর পাশের ড্রেন থেকে সন্দেহজনক বস্তু সনাক্ত করার পর পুলিশকে খবর দিলে পুলিশ এই ব্যক্তিকে গ্রেফতার করে৷ লোকটি ছয়টি শিশু হত্যার কথা স্বীকার করলেও ১৫ টি শিশুর কংকাল পাওয়া গেছে বলে হিন্দুস্তান টাইমস খবর দিয়েছে ৷ গত দুই বছরে ঐ এলাকা থেকে ৪০ টি শিশু নিখোঁজ হয়েছে বলে সংবাদসূত্রগুলো জানিয়েছে ৷ পুলিশের একজন কর্মকর্তা বলেছেন লোকটিকে মানসিকভাবে অসুস্থ বলে মনে হচ্ছে #

 

 দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টে সফরকারী ভারতকে ১৭৪ রানে পরাজিত করেছে


৩০ ডিসেম্বর : ডারবানে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টে সফরকারী ভারতকে ১৭৪ রানে পরাজিত করেছে
৷ খেলার পঞ্চম দিনে আজ দ্বিতীয় ইনিংসে ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল আরো ৩১৬ রান, হাতে ছিল ৮টি উইকেট৷ কিন্তু ভারতীয় দলের প্রথম সারির ব্যাটসম্যানরা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে ব্যর্থ হওয়ায় ভারতের ইনিংস ১৭৯ রানে গুটিয়ে যায়৷ সৌরভ গাঙ্গুলি প্রথম ইনিংসে শূন্য রানে আউট হলেও আজ ২৬ রান করেন৷ টেইল এন্ডারদের দৃঢ়তায় খেলার শেষের দিকে খানিকটা উত্তেজনার সৃষ্টি হলেও জহির খান ২১ রান করে আউট হওয়ার পর খেলা পুরোপুরি দক্ষিণ আফ্রিকার তালুবন্দী হয়৷ দক্ষিণ আফ্রিকার এনটিনি দুই ইনিংসে ৮ উইকেট দখল করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন৷ জোহান্সবার্গে সিরিজের প্রথম টেস্টে ভারত দক্ষিণ আফ্রিকাকে ৯৬ রানে পরাজিত করেছিল৷ দুই দলের মধ্যে সিরিজের ভাগ্য নির্ধারণী তৃতীয় ও শেষ টেস্ট আগামী ২রা জানুয়ারি কেপ টাউনে শুরু হবে ৷#